ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় দোহার ও নবাবগঞ্জ সড়কের চালনাই এলাকার একটি তাঁত শিল্প কারখানা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- মো. সোহেল রানা (২৬), মো. ভুলু (২৭), সোলায়মান (৩৮), মো. তুহিন (২২), মো. মজনু (৩২) ও আবদুল্লাহ (৩০)।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, 'আটকৃতদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।'
