নাগরপুরে প্রতারক গ্রেফতার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ১৫:৩৫
টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ গ্রামে বিদ্যুতের নতুন সংযোগের কথা বলে অবৈধভাবে টাকা নেয়ার দায়ে বৃহস্পতিবার মানিককে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মানিক উপজেলার গয়হাটা গ্রামের মৃত শাহজাহানের ছেলে। থানা পুলিশ তাকে গ্রেফতার করে করাগারে পাঠিয়েছে। 
 
এলাকা ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সলিমাবাদ গ্রামের সাধারণ মানুষদের পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়ার কথা বলে শতাধিক ব্যক্তির কাছ প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু কাউকে বিদ্যুৎ সংযোগ দেননি তিনি। তার এই প্রতারণার কথা পুলিশকে জানালে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপার ২জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
নাগরপুর থানা অফিসার ইনচার্জ মোহা. আব্দুর রকিব খান জানান, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়ার নাম করে সলিমাবাদ গ্রাম থেকে অবৈধভাবে টাকা নেয়ার কারণে মানিককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।