ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৬০ পিস ইয়াবাসহ স্বপন মোল্লা (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের আলালপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। স্বপন মোল্লা ওই গ্রামের জালাল মোল্লার ছেলে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, স্বপন মোল্লা তার নিজ বাড়িতে মাদকের ব্যবসা করেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবাসহ তাকে আটক করে থানায় নেয়া হয়।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে।
