কক্সবাজারে ইয়াবাসহ আটক এক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ১৮:৫৪

 

কক্সবাজার শহরে ইয়াবাসহ মোহাম্মদ হোসেন (৪৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

 

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাউদ হোসেন জানান, আটক মোহাম্মদ হোসেন (৪৫) টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার ইউছুপ আলীর ছেলে।