গাজীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ হারুন (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি গাজীপুর সদর উপজেলার পানিশাইল এলাকার ওমর আলীর ছেলে।
জয়দেবপুর থানার এসআই জামাল মিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকায় একটি মোটরসাইকেল থামানো হয়। সন্দেহ হওয়ায় মোটরসাইকেল আরোহী হারুনের দেহ তল্লাশি করে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।
