সাতক্ষীরায় অস্ত্রসহ গ্রেফতার ১

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১১:৫৯
 
সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ নাংলা গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গানসহ আব্দুল গফুর (৪২) ওরফে মাস্তান গফুরকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
শনিবার ভোররাতে দক্ষিণ নাংলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আব্দুল গফুর একই গ্রামের মৃত কালু হাজীর ছেলে।
 
সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, আব্দুল গফুর দুর্ধর্ষ সন্ত্রাসী। ভোররাতে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছে।