গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাত জন ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১০ প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার রোকুনুজ্জামান। শনিবার বেলা সাড়ে এগারটার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা করা হয়।
মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র আহম্মেদ আলী (নৌকা), বিএনপি প্রার্থী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইনসারুল হক ইন্সু (ধানের শীষ), বিএনপি বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম ভেন্ডার ও তার স্ত্রী উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী সাহানা ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাংনী উপজেলা সেক্রেটারি হুজ্জাতুল ইসলাম ফয়সল ও জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী এস এম মর্তুজা আলম।
যাচাই-বাছাইয়ে উপস্থিত ছিলেন প্রার্থী ও তাদের প্রস্তাবকারী এবং সমর্থনকারীরা।
