ট্রাকের ধাক্কায় পিকআপ চালকের মৃত্যু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৪:৪২
রাজধানীর রূপনগরে ট্রাকের ধাক্কায় জসিম উদ্দিন (২৭) নামের এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। 
 
রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ আলী জানান, ভোর ৪টার দিকে রূপনগর থানাধীন বেড়িবাঁধের সোনার বাংলা স্টলের সামনে এক ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।