বোয়ালমারীতে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৭:১৬

 

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লিটন মৃধার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার দুপুরে বোয়ালমালারীর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মু. খায়রুজ্জামান তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।

নির্বাচন কর্মকর্তা বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জমান মৃধা লিটনের দাখিল করা কাগজপত্রে ত্রুটি থাকায় তা বাতিল ঘোষণা করা হয়েছে।’

লিটন মৃধা বোয়ালমারী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। দল থেকে সমর্থন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি।