কুমিল্লার বরুড়া ও চৌদ্দগ্রাম পৌরসভায় মেয়র পদে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
জানা গেছে, বরুড়া পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী নজরুল ইসলামের মনোনয়নপত্রে ১০০ জন ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়
অন্যদিকে ঋণ খেলাপির জন্য বিএনপির প্রার্থী ড. জি এম রাব্বানী নয়ন ও হলফনামায় স্বাক্ষর না থাকায় জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী মো, খোরশেদ আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এছাড়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত ১০০ ভোটারের স্বাক্ষরের মধ্যে একজন অনেক আগে থেকেই বিদেশে অবস্থান করায় স্বতন্ত্র প্রার্থী শাহাবউদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এর ফলে চৌদ্দগ্রামে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমানের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে থাকলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারী।
