চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মরিয়ম বেগম (৫৫) ও শ্রীপদ জলদাস (৩৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের একাত্তর পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
