নরসিংদীতে ঐক্য ন্যাপের উদ্যোগে নারী দিবস পালিত

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২২:০৮

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলা ঐক্য ন্যাপের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার জেলা ঐক্য ন্যাপ কার্যালয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত নারী সমাবেশে সভাপতিত্ব করেন নারী ও শিক্ষক নেত্রী আনোয়ারা সুলতানা। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা ঐক্য ন্যাপের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক নেতা আতাউর রহমান ভুইয়া, ঢাবি সিনেট সদস্য রঞ্জিত কুমার, লেখক ও গবেষক সরকার আবুল কালাম, ঐক্য ন্যাপ নেতা শহিদুল্লাহ খন্দকার, প্রভাষক মহসীন খন্দকার, নারী নেত্রী আঁখি রাণী দাস, নারী নেত্রী কল্পনা রাণী দাস, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, শিক্ষক নেতা নাসির উদ্দিন মিয়া ও শিখা দাস প্রমুখ।

 

 

০