আয়করের কাগজপত্রে ত্রুটি থাকায় মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদের চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রির্টানিং অফিসার।
মনোনয়নপত্র বাতিল হওয়া কাউন্সিলর প্রার্থীরা হলেন- ৫নং ওয়ার্ডে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, ৭নং ওয়ার্ডে ইলিয়াস হোসেন, ৮নং ওয়ার্ডে আনন্দ মোহন বালু ও আরশেদ আলী ।
জেলা রিটানিং অফিসার গাজী আসাদুজ্জামান কবির জানান, মানিকগঞ্জে সাধারণ কাউন্সিলর পদে ৭৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের বিভিন্ন কাগজ-পত্র যাচাই শেষে ঋণ খেলাপি ও আয়করের কাগজপত্রে ত্রুটি থাকায় চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
