তীর্থযাত্রীদের কাছ থেকে আড়াই কোটি টাকার মালামাল জব্দ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ২০:২০
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বাংলাদেশি তীর্থ যাত্রীদের কাছ থেকে ৬০ টি পিতলের মূর্তি, ৭০টি কাস্টিং মূর্তি, পাঁচ কেজি চন্দন কাঠ, ৮০ কেজি মুলতানি মাটি ও ২০ টি কাসার পাত্রসহ বিপুল পরিমাণ  ইমিটেশন জুয়েলারি জব্দ করা হয়েছে।
 
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ  আড়াই কোটি টাকা মূল্যমানের এসব মূর্তি, কাঠ, মাটি ও কাসার পাত্র জব্দ করে।
 
তীর্থ যাত্রী গোবিন্দ অধিকারী বলেন, ‘আমরা ৫০ জনের একটি দল ভারতের তীর্থ স্থান থেকে ফিরছিলাম। এসব মালামাল আমাদের ধর্মের কাজে ব্যবহার করার জন্য নিয়ে আসছিলাম। কাস্টমস সুপারেনডেন্ট মালামালগুলো ছেড়ে দিলেও বিজিবি রাস্তা থেকে মালামালগুলো জব্দ করেন।
 
যশোর ২৬ বিজিবির অধিনায়ক কর্নেল জাহাঙ্গির হোসেন জানান, জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে।