মনোনয়নপত্র বাতিল হওয়ায় টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক শনিবার সন্ধ্যায় স্ট্রোক করে মারা গেছেন। প্রসঙ্গত, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এনামুল দলীয় সর্মথন না পেয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন অফিসার শামসুল হক জানান, এনামুলক হককে সমর্থনকারী ভোটারের স্বাক্ষর গড়মিল হওয়ায় শনিবার যাচাইবাছাইয়ে তার মনোনয়ন বাতিল করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মনোনয়ন বাতিল হওয়ার খবরে এনামুল মানসিকভাবে ভেঙ্গে পড়েন। ডুবাইল গ্রামের বাড়িতে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। বিকেল সাড়ে পাঁচটায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবারের দাবির প্রেক্ষিতে তার লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
