ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফেবিয়াস এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি আর মনে করেন না যে, সিরিয়ায় কোনো রাজনৈতিক পালাবদলের আগেই আসাদকে ক্ষমতা থেকে সরানো প্রয়োজন।
ফ্রান্সের একটি আঞ্চলিক পত্রিকা ‘লা প্রগেস’কে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ সিরিয়া মানে রাজনৈতিক পালাবদল। তার অর্থ নয় যে বাশারকে এমনকি রাজনৈতিক পালাবদলের আগেই ক্ষমতা ছাড়তে হবে। তবে ভবিষ্যতের নিশ্চয়তা অবশ্যই থাকতে হবে।’
