সিলেটে ট্রাক চাপায় নিহত ২

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ০৮:৩২
সিলেট শহরতলীর পীরেরবাজারে ট্রাক চাপায় দুই জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২-৩ জন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে। 
 
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়- জাফলং থেকে পাথরবোঝাই একটি ট্রাক দ্রুত গতিতে সিলেট শহরের দিকে আসছিল ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের অটোরিকশা স্ট্যান্ডের কয়েকটি গাড়িকে চাপা দেয়।
 
এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী রফিক মিয়া (৪৬) নামের একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজন নিহত হন। তবে অন্যদের পরিচায় জানা যায়নি।
 
শাপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন এ ঘটনা নিশ্চিত করেছেন।