মেহেরপুরে গ্রেফতার ২৫

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ০৯:৫৭
মেহেরপুরে নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলায় ২৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত সারারাত ও রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা থেকে ২৫জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জিআর মামলার ৯জন, সিআর মামলায় ৬জন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯জন ও নিয়মিত মামলায় ১জনকে দেখানো হয়েছে। এই নিয়ে জেলায় ২৫ জনকে গ্রেফতার করা হলো।