নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে শহরের নতুন বাবুপাড়া এলাকার একটি গুল ফ্যাক্টরির রাস্তার পাশে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। রবিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয়দের থেকে সৈয়দপুর থানার এসআই নজরুল ইসলাম খবর পেয়ে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই নারীর মাথা ও চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জেলার মর্গে পাঠানো হয়েছে।
