চাঁপাইনবাবগঞ্জ বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৩:৩২
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে ঋণ খেলাপির অভিযোগে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী শাহনেওয়াজ খাঁন সিনার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 
চাঁপাইনবাবগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঋণ খেলাপির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিদ্রোহী মেয়র প্রার্থী শাহনেওয়াজ খাঁন সিনার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ রবিবার দুপুরে এই সিদ্ধান্ত হয়েছে।