জয়পুরহাটে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৪:৪৪
জয়পুরহাটের তিনটি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। বাছাইয়ে দুই জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
 
জয়পুরহাট জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন জানান, জয়পুরহাট পৌরসভার মেয়র পদে ৯ জন, কাউন্সিলর পদে ৬৯ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন, আক্কেলপুর পৌরসভার মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৩৯ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন, কালাই পৌরসভার মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৩৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কালাই পৌরসভার ২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।