কুমিল্লার চান্দিনা পৌর নির্বাচনের সাধারণ ওয়ার্ড কাউন্সিলদের বাছাইকালে মফিজুল ইসলাম (৬০) নামে এক কাউন্সিলর প্রার্থীকে আটক করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কালে তাকে আটক করা হয়। এসময় তার প্রার্থীতাও বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী।
শেষ খবর পাওয়া পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ১ থেকে ৫নং ওয়ার্ডের অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৪নং ওয়ার্ডের আব্দুল হাকিমের মনোনয়ন বাতিল ও ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম এর প্রার্থীতা স্থগিত ঘোষণা করা হয়।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস আই) সাজেদুল ইসলাম পলাশ জানান, প্রার্থী বাছাইকালে ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মফিজুল ইসলামের বিরুদ্ধে দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে।
