ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে মেয়র দুইজন ও কাউন্সিলর পদে একজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রবিবার মেয়র পদে জাতীয় পার্টির শফিকুজ্জামান জুয়েল ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী তারারক হোসেন এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থী কিলকিছ সুলতানার মনোনয়নপত্র বাতিল করা হয়।
নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, মেয়র পদে ৭জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির শফিকুজ্জামান জুয়েল ঋণ খেলাপী থাকায় ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী তারারক হোসেনের দলীয় মনোনয়নের কাগজ না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অপরদিকে, সংরক্ষিত (১,২,৩) আসনের নারী কাউন্সিলর প্রার্থী কিলকিছ সুলতানা ঋণ খেলাপী থাকায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
