ময়মনসিংহে ‘সবাই মিলে গড়বো দেশ-দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এ শ্লোগান নিয়ে মুসলিম গালর্স স্কুল এন্ড কলেজে শিক্ষাথীরা ‘দূর্নীতিমুক্ত বাংলাদেশ’ গড়ার শপথ নিয়েছেন।
রবিবার সকালে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লা ফারুকী’র সভাপতিত্বে দুর্নীতি দমন কমিশনের প্রতিরোধ ও গবেষণা বিভাগের মহা পরিচালক ড. মো. শামসুল আরেফিন এ শপথ বাক্য পাঠ করান। এর আগে তিনিসহ সকল শিক্ষার্থীদের অংশ গ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশন করে এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহামম্দ আবুল কালাম আজাদ ও মুসলিম গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. শাহাব উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
মহা পরিচালক ড. মো. শামসুল আরেফিন শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, আগামী দিনের সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি সততা, নিষ্ঠা, নৈতিকতা, একাগ্রতা নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।
দুর্নীতিমুক্ত সমাজ ও বাংলাদেশ গড়ার লক্ষ্যে ড. মো. শামসুল আরেফিন সকাল ১১টায় হোটেল আমিরে তরুণ সমাজ, স্থানীয় সরকার প্রতিনিধি, সেবাদানকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে কর্মশালা যোগদান করেন। একই দিনে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, মিডিয়া কর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা করেন।
