আসন্ন পৌরসভা নির্বাচনে হোমনার পাঁচ কাউন্সিলর প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার মনোনয়নপত্র বাছাই শেষে রিটানিং অফিসার ও ইউএনও আহমেদ জামিল তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
বাতিলকৃতরা হলেন- ১ নম্বর ওয়ার্ডের রেজাউল হক সরকার, ২ নম্বর ওয়ার্ডের রিয়াজুল হক বাবুল ও জামির হোসেন, ৯ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন এবং ৪,৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী প্রার্থী রাবেয়া লতিফ।
ইউএনও জানান, কাউন্সিলর প্রার্থীদের সমর্থনকারীর বয়স কম থাকায় এবং সংরক্ষিত নারী প্রার্থী ঋণখেলাপী থাকায় বিধি মোতাবেক তাদের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ৫ ডিসেম্বর মেয়র প্রার্থী বাছাইয়ের পর ৮ মেয়র প্রার্থীর মধ্যে দুই মেয়র প্রার্থী সাবেক চেয়ারম্যান জহিরুল হক ও তার ভাবী বর্তমান মেয়র হারুন মিয়ার স্ত্রী খোদেজা বেগমের মনোনয়নপত্র বাতিল হয়।
