চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনে মেয়র পদে সাত প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে উপজেলা নির্বাচন অফিস। তবে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় নাচোল উপজেলা পরিষদ হলরুমে মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলের মনোনায়নপত্র বাছাই করা হয়। বাছাইয়ে সক মেয়র প্রার্থীর মনোনায়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। এছাড়া ১৪ জন নারী সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন ফরমে প্রস্তাব ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় উপজেলা নির্বাচন অফিস ১নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শ্রীরামপুর মহল্লার কেতাবুল ইসলামের স্ত্রী আক্তারী বেগম শিখার মনোনয়ন বাতিল করে।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সেজারুদ্দিন জানান, আগামী ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে এবং ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বছর নাচোল পৌরসভার নয়টি ভোটকেন্দ্রে ১২ হাজার ৩৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৭৮ ও নারী ভোটার ৬ হাজার ২৬৭ জন।
