নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের খলিল মিয়ার হাটে বিদ্যুতের সট-সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ব্যবসা প্রতিষ্ঠান দুইটিতে থাকা নগদ টাকা, ফ্রিজ, টিভি ও মূল্যবান মালামালসহ দশ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
বাজারের ব্যবসায়ীরা জানান, রবিবার দুপুরে সকাল সাড়ে ১১টার দিকে ওই বাজারের হানিফ সওদাগরের দোকানে বিদ্যুতের সট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে ওই দোকান এবং পাশের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে। দোকানগুলোতে আগুন দেখে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে চৌমুহনী থেকে দমকল বাহিনীর লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু এর আগেই দোকান দুুুইটি সম্পূর্ণ পুড়ে যায়।
