ময়মনসিংহের মুক্তাগছা পৌর নির্বাচনের প্রার্থী যাচাই-বাছাইয়ের শেষ দিন রবিবার দুই জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বাতিল করে দিয়েছেন। এদের মধ্যে ব্যাংকে ঋন খেলাপি থাকায় ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অশোক পাল এবং মনোনয়ন পত্রে নিজ স্বাক্ষর না থাকায় ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নিতাই চন্দ্র দে’র প্রার্থীতা বাতিল বলে ঘোষণা করেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলিমুজ্জামান।
প্রথম দিন মেয়র ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ে কারও প্রার্থীতা বাতিল হয়নি। শেষ পর্যন্ত মুক্তাগাছায় মেয়র পদে ৬ জন, সংরক্ষিত নারী আসনে কাউন্সির পদে ১২ জন ও সাধারণ আসনে কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
