নকলায় চার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৯:৫৯
শেরপুরের নকলা পৌরসভায় চার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 
নকলা উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মেয়র প্রার্থী মো. শফিউল আলম, মো. আমির উদ্দিন ও মো. আব্দুর রাজ্জাক আকন্দের মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত এক শ ভোটারের স্বাক্ষর জাল প্রমাণিত হওয়ায় এবং মো. আনারুল ইসলামের আইকর সনদ না থাকায় প্রার্থীতা বাতিল করেন।

অপরপক্ষে আওয়ামী লীগের প্রার্থী মো. হাফিজুর রহমান লিটন, বিএনপি প্রার্থী মো. মোখলেছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন। তাছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসনে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর আসনে ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।