মৌলভীবাজারে বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৯:৫৫
মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অলিউর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
 
রবিবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
 
মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মাসুকুর রহমান সিকদার জানান, বিএনপির মেয়র প্রার্থী অলিউর রহমানের আয়কর রিটার্নের কাগজ না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।