কুমিল্লায় ৩৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৯:৩৫
কুমিল্লার ছয়টি পৌরসভার ৩৩ জন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 
রবিবার রিনার্নিং অফিসার যাচাই বাছাই শেষে এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করে। কারণ হিসেবে বলা হয়,এসব প্রার্থীর কেউ ঋণখেলাপী,কারো আবেদন অসম্পূর্ণ, কেউ  সঠিকভাবে হলফনামা পূরণ করেনি।
 
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সাধারণ ওয়ার্ডে জেলার লাকসাম পৌরসভায় একজন, চৌদ্দগ্রামে ১৪ জন, চান্দিনায় নয়জন, দাউদকান্দি তিনজন, বরুড়ায় একজন, হোমনায় পাঁচজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।