শাহজালালে বিদেশি মুদ্রাসহ আটক ১

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ২২:৫৯

 

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল বিদেশি মুদ্রাসহ আনোয়ার মোহাম্ম‍াদ মহিউদ্দিন (৩৫) নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

 

রবিবার রাত ১০ট‍ার দিকে বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত ৮টার দিকে (বিজি ০০৮৬) বিমানবন্দরে নামেন মহিউদ্দিন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালিয়ে লাগেজ ও জুতা থেকে এক লাখ ৮০ হাজার সৌদি রিয়াল, ৮ হাজার ৫০০ ইউরো, ৬৪৪ রিঙ্গিত উদ্ধার করা হয়।