নবাবগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ১৩:৪৫
 
ঢাকার নবাবগঞ্জে উপজেলায় মেঘলা আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের সুজাপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
মেঘলা আক্তার উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের সুজাপুর গ্রামের রফিক উদ্দিনের মেয়ে ও স্থানীয় সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে মেঘলার সাথে তার বড় বোনের তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া  হয়। এর জের ধরে বোনের সাথে রাগ করে সে তার বাড়িতে সকলের অগোচরে একটি ঘরের দরজা ভেতর থেকে লাগিয়ে দেয়। পরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
 
এবিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।