লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আউগানখিল ও রতনপুর গ্রাম থেকে রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে নাশকতার মামলার ৯ আসামিকে গ্রেফতার করেছে পুরিশ।
রামগঞ্জ থানার এস আই রেজাউল করিম ও এসআই কাওসার জানান, পৌরসভার রতনপুর ওয়ার্ড যুবদল সভাপতি আলম মিয়া, আরিফ হাসেন, সোহাগ হোসেন, সাদ্দাম হোসেন, সুমন মিয়া, ফারুক হোসেন, সেলিম কাজী, ইউনুছ মোল্লাসহ বিএনপির ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তোতা মিয়া জানান, ভোটকেন্দ্র পোড়ানোসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।
