চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের নেতাকর্মীসহ ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলা পুলিশের বিশেষ টিম এ অভিযান চালায়।
অভিযানে ১৪৮ লিটার চোলাই মদ ও ১১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল।
তিনি জানান, অভিযানে সাতকানিয়া উপজেলা থেকে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতার অভিযোগ রয়েছে। এছাড়া জেলার লোহাগাড়া থেকে ৬০ লিটার, সীতাকুণ্ড থেকে ৮ লিটার, হাটহাজারী থেকে ২০ লিটার ও পটিয়া থেকে ৬০ লিটার মদ উদ্ধার করা হয়। চন্দনাইশ থেকে ৬০০ পিস ও লোহাগাড়া থেকে ৫৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নিয়মিত মামলায় ২৭ জন এবং সাজা পরোয়ানামূলে ৪৪ জনকে গ্রেফতার করা হয়।
