ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ ডিসেম্বর

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ১৯:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।


ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আজিমপুর এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, কাকরাইল কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা শুরু হবে।


পরীক্ষার্থীদের যথা সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক অনুরোধ জানিয়েছেন।


পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়। বাসস