সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের কর্মীসহ ২৬ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের তিনজন কর্মী ও নিয়মিত মামলার ২৩ জন আসামি রয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক ইনামুল হক জানান, রাত-ভোর যৌথবাহিনীর অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় চারজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে একজন, আশাশুনিতে তিনজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটা থানা থেকে একজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
