অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী ইমন তালুকদার (নৌকা) বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত। তিনি পেয়েছেন ৭৯ হাজার ৩৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী গোলাম হোসেন সরকার শোভন ( আনারস) পেয়েছেন ২৬ হাজার ১৫৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম বাচ্চু (টিউবওয়েল)। তিনি পেয়েছেন ২২ হাজার ১৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ রউফ বকুল (তালা) পেয়েছেন ২১ হাজার ২৪৯ ভোট।
ইত্তেফাক/আরকেজি
