সাতক্ষীরার কলারোয়ায় বাসের ধাক্কায় রেজাউল ইসলাম (৪৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কলারোয়া সরকারি কলেজ মোড় সংলগ্ন সাতক্ষীরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। রেজাউল ইসলাম কলারোয়া পৌর এলাকার ঝিকরা গ্রামের মৃত শুকচাদ গাজীর ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নিজ বাড়ি থেকে বাইসাইেকেল যোগে কাজ করতে যাওয়ার সময় পথিমধ্যে কলারোয়া সরকারি কলেজ মোড় সংলগ্ন এলাকায় একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
