সিলেটে ছিনতাই করে পালানোর সময় আটক পুলিশ কনস্টেবল শরীফ রানাসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার দিবাগত রাতে ছিনতাইয়ের শিকার তামান্না আক্তার কলি মামলাটি করেন।
কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, সোমবার দুপুরে নগরীর বারুতখানা এলাকা থেকে এক নারীর কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে পালানোর সময় শরীফ রানাকে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
