বগুড়ার আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি রিভলবারসহ আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার বোলাইল গ্রামের ইব্রাহিম তালুকদারের ছেলে জিল্লুর রহমান (৪০) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মোহনপুর গ্রামের সামছুল আলমের ছেলে গোলাম মোস্তফা (৩৯)।
জানা গেছে, মঙ্গলবার ভোরে আদমদীঘি বাস ষ্ট্যান্ডের অদূরে কোমারপুরে রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে টহলরত পুলিশ দুই ডাকাতকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর জানান, গ্রেফতারকৃতরা আন্তজেলা ডাকাতহ দলের সক্রিয় সদস্য। তাদের মধ্যে জিলুর রহমানের বিরুদ্ধে আদমদীঘি থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। এছাড়া অস্ত্রআইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
