নেত্রকোনার কেন্দুয়ায় বাবার বাড়িতে যেতে না পারায় স্বামীর সঙ্গে অভিমান করে রোজিনা আক্তার (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কৈলাটি গ্রামে ঘটনা ঘটে। রোজিনা আক্তার কৈলাটি গ্রামের মজনু মিয়ার স্ত্রী।
জানা গেছে, গত কয়েকদিন আগে রোজিনা আক্তারকে বাবার বাড়িতে নেয়ার জন্য তার বোন কৈলাটি গ্রামে বোন জামাই মজনু মিয়ার বাড়িতে আসেন। মজনু মিয়া স্ত্রী রোজিনা আক্তারকে আরও কিছু দিন পরে যাওয়ার কথা বলেন। এরই জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে সোমবার দিবাগত রাতে বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রোজিনা আক্তার।
এদিকে মঙ্গলবার কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠিয়েছে।
