কমলাপুরে চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ১৫:১৬
কমলাপুরে চার ঘণ্টা পর অবরোধ তুলেছে পোষাক শ্রমিকরা। মতিঝিল বিভাগের পুলিশের উপ-কমিশনার আনোয়ার হোসেন বলেন, 'বেলা ১২টার পর আরামবাগে নটরডেমের সামনে দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। পরে সর্বোচ্চ ক্ষতিপূরণের আশ্বাস দিলে শ্রমিকরা কমলাপুরের সামনের রাস্তা থেকেও সরে যায়।'
 
রাজধানীর কমলাপুর বাসস্ট্যান্ডের সামনের সড়কে বাস চাপায় নারী সহকর্মী নিহতের প্রতিবাদে মঙ্গলবার সড়ক অবরোধ করেছে অলিও অ্যাপারেলস লিমিটেডের পোশাক শ্রমিকরা। চার ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে কমলাপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ করে তারা। 
 
তাদের অবরোধের কারণে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত কমলাপুর রেল স্টেশনের কাছে ‘চাররাস্তার মোড়’ এবং মতিঝিলের নটরডেম কলেজের সামনে ‘টয়েনবি সার্কুলার রোড’ দিয়ে যান চলাচল বন্ধ থাকে।