সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা শাখার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা শহরের সোশ্যাল অ্যাডভান্সমেন্ট সেন্টার-স্যাক কার্যালয়ে সুজনের জেলা সম্মেলনে এই কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি হলেন সরকারি দেবেন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ ইন্তাজউদ্দিন, সহ-সভাপতি: জাহাঙ্গীর আলম বিশ্বাস (মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক), সাধারণ সম্পাদক: ইকবাল হোসেন কচি (পুনঃনির্বাচিত), যুগ্ম-সাধারণ সম্পাদক: মুজাম্মিল হোসেন হাবিবুল্লাাহ (পুনঃনির্বাচিত) ও বিলকিস রেজা পরাগ, কোষাধ্যক্ষ: বীর মুক্তিযোদ্ধা হেলালউদ্দিন (কারাগারের প্রাক্তন জেলার)। নবগঠিত কমিটির উপদেষ্টা করা হয়েছে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক খানকে। এর আগে সুজন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তাজরানা ইয়াসমীন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কচিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
