সিলেট জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় দায়িত্বপ্রাপ্ত নেতারা হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। পরে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দুটি পৃথক মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত নেতাকর্মীদের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে।
IMG0
জানা যায়, গত শুক্রবার রাতে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হয়। কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের একাংশ এবং তাদের অনুসারীরা হয়রত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ার করেন এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের নেতৃত্বে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালতলায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে ধারালো অস্ত্র দেখা যায়।
এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর নেতৃত্বে আরেকটি মিছিল নগরীর টিলাগড়ে গিয়ে শেষ হয়। ওই মিছিলে নেতাকর্মীদের হাতে ধারালো অস্ত্র ছিল।
