জিয়ানগরে বাস খাদে, আহত ২৫

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ১৯:২০

পিরোজপুরের জিয়ানগরে বাস খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে।

পিরোজপুর থেকে জিয়ানগরের চন্ডিপুরগামী একটি বাস উপজেলার চাড়াখালীর মহুরী বাড়ি সংলগ্ন এলাকায় আসলে সামনের একটি চাকা বিকল হয়ে পড়ে। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে শিক্ষক সম্পা রানী, শিরিন কুলসুম, ছগির, লাইজু বেগম, রাজিয়া সুলতানা, মিঠু রাণী, ফেরদৌসীআরা, কাকুলী বেগম, বালিপাড়া ইউপির সচিব উওম কুমার সাহা, উপজেলা হিসাব রক্ষক অফিসার মো. ফারুক হোসেন, উপজেলা সমবায় অফিসার হুমায়ুন কবির, কলেজ ছাত্র রাকিব হাসান, রফিকুল, এনজিও কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মুকুল, মাদরাসার শিক্ষক বনানী, নওরোজ, কয়েকটি শিশুসহ অন্তত ২৫ জন গুরুত্বর আহত হয়।

আহতরা জিয়ানগর, পিরোজপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।