রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুরে স্যুয়ারেজ লাইনে পড়ে যাওয়া শিশু নীরবকে অচেতন অবস্থায় বুড়িগঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে। তবে সে জীবিত না মৃত সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে পালপাড়ার শিল্প কারখানার বর্জ্যের একটি স্যুয়ারেজ লাইনে পড়ে যায় নীরব।
রাত সাড়ে আটটার দিকে রিপোর্ট লেখা পর্যন্ত শিশু নীরবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশে নেয়া হচ্ছিল।
