জজ কোর্টে লিফট দুর্ঘটনা

কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০০:২৪

ঢাকা জজ কোর্টে লিফট দুর্ঘটনায় আহতদের প্রত্যেককে কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এ আবেদনের উপর শুনানি হতে পারে।

বৃহস্পতিবার পুরান ঢাকার জজ কোর্টে লিফট দুর্ঘটনায় আইনজীবীসহ ১২ জন আহত হন। ওই ঘটনায় ঢাকা আইনজীবী সমিতির সদস্য মাহফুজুর রহমান ক্ষতিপূরণ চেয়ে রিট করেন। রিটে দ্রুত লিফট প্রতিস্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানান রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।