শিমুলিয়া-কাওরাকান্দিতে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ০৯:৪০
ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বি আইডব্লিউটিসি)। মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি পারাপার বন্ধ হয়।
 
বি আইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত থেকে নৌ-চ্যানেলের মার্কিং বয়া দেখা যায়নি। সে জন্য কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ নেয়।
 
বি আইডব্লিউটিসির ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়াঘাটে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ, ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।