সংসদে দুটি বিল উত্থাপন

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০০:২৭

উদ্ভিদের জাত সংরক্ষণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, উদ্ভিদের জাত সংরক্ষণ, নিবন্ধন, প্রজননবিদ ও কৃষকের অধিকার সংরক্ষণ এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান প্রণয়নকল্পে গতকাল রবিবার সংসদে ‘উদ্ভিদের জাত সংরক্ষণ বিল, ২০১৯’ সংসদে উত্থাপিত হয়েছে। বিলটি উত্থাপন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য পরে বিলটি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

এছাড়া গতকাল সংসদে ‘দ্য ক্রুয়েলটি টু অ্যানিমেলস অ্যাক্ট, ১৯২০ (অ্যাক্ট নং ১ অব ১৯২০)’ রহিতকল্পে এর বিধানবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়নকল্পে ‘প্রাণিকল্যাণ বিল, ২০১৯’ উত্থাপিত হয়েছে। এই বিলটি উত্থাপন করেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য পরে বিলটি মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।